জমজমের পানি পাচারের চেষ্টা: চালককে মোটা অঙ্কের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ২২:৫৮ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২২:৫৮

সৌদি আরব থেকে কিং ফাহাদ কজওয়ে হয়ে অবৈধভাবে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অপরাধে এক গাড়িচালককে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। এক সৌদি আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

পূর্বাঞ্চলীয় পাবলিক প্রসিকিউশনের আনা এ মামলায় সীমান্ত তল্লাশি চৌকিতে গাড়ি পরিদর্শনের সময় ট্রাঙ্কের ভেতর লুকানো অবস্থায় এই পানি উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। রিয়াদ প্রাইমারি কাস্টমস কমিটি চালককে কাস্টমস পাচারের জন্য দোষী সাব্যস্ত করে জব্দকৃত জমজমের পানি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এবং পানির মূল্যের সমপরিমাণ অর্থাৎ ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করে।

তবে চালকের আগের কোনও অপরাধমূলক রেকর্ড না থাকায় প্রসিকিউশনের কারাদণ্ডের আবেদন প্রত্যাখ্যান করে কমিটি। জরিপকৃত জরিমানা ও বাজেয়াপ্তকরণই যথেষ্ট শাস্তি বলে উল্লেখ করে তারা।

২০২৫ সালের ২ ডিসেম্বর অনুষ্ঠিত শুনানিতে আসামির অনুমোদিত প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং জিসিসি দেশের একীভূত কাস্টমস আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ অনুচ্ছেদের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। এই আইনে আইন লঙ্ঘন করে পণ্য আনা-নেওয়াকে পাচার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

উল্লেখ্য, মক্কার কাবা শরিফের ২১ মিটার পূর্বে অবস্থিত হাজার বছরের প্রাচীন জমজম কূপটি ৩০ মিটার গভীর। হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস অনুযায়ী জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, তা পূর্ণ হয়। এই বিশ্বাস থেকে বিশ্বজুড়ে মুসলিমরা সার্বিক কল্যাণের আশায় অত্যন্ত ভক্তি ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের সঙ্গে এই পানি পান করে থাকেন।

সূত্র: সিয়াসাত ডেইলি

/এএ/
সম্পর্কিত
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
সিনচিয়াংয়ে জিরকন বালুর বিশাল মজুদের সন্ধান পেলো চীন
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা