শাহরুখ-দীপিকার ৩ মিনিট ৪২ সেকেন্ডের ঝড়

বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫

সোমবার (২ নভেম্বর) জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তার আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল’ প্রকাশ্য করলেন। গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের মন্তব্য ৩ মিনিট ৪২ সেকেন্ডের এই গানের আবহে ‘পঠান’ ছবির ‘বেশরম রং’ গানের ছোঁয়া রয়েছে।

ফলে শাহরুখ ও দীপিকার সেই ছবির কথা নতুন করে মনে পড়েছে অনুরাগীদের। বিশেষ করে গেরুয়া পোশাকে দীপিকার সেই বহু আলোচিত দৃশ্যের স্মৃতি ফিরে এসেছে। ‘বেশরম রং’ গানে গেরুয়া রঙের বিকিনি পরার কারণে সে সময় বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি।

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে অভিনেত্রী ও নির্মাতাদের বিরুদ্ধে। তবে এ বার তাকে বিকিনিতে দেখা যায়নি। বরং গেরুয়া রঙের একটি তথাকথিত ‘মার্জিত’ পোশাকে নজর কেড়েছেন দীপিকা। হল্টারনেক ঝলমলে গেরুয়া ড্রেসে দেখা গেছে তাকে।

গানটিতে শাহরুখ ও দীপিকার রসায়নের ঝলকও রয়েছে। অভিনেত্রীকে নিজের ‘মাশুকা’ (প্রেয়সী) বলে সম্বোধন করতে শোনা যায় শাহরুখকে। রোমান্টিক মুহূর্তের পাশাপাশি ছবির টানটান অ্যাকশন দৃশ্যেরও আভাস মিলেছে গানে। সেখানে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে শাহরুখকে।

গানের শেষে শাহরুখের আরও একটি সংলাপ ছবির আবহকে অন্য মাত্রা দিয়েছে। তিনি বলেন, ‘এ বার আমার হৃদয়ে আগুন জ্বলছে। গোটা দুনিয়াকে জ্বালিয়ে না দেওয়া পর্যন্ত সেই আগুন নিভবে না।’ 

এই সংলাপ থেকে ‘কিং’-এ শাহরুখের চরিত্রের অন্ধকার, তীব্র এবং নির্মম দিকটির ইঙ্গিত পাওয়া যায়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

/এনআই/এসটি/ 
সম্পর্কিত
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি
প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা
প্রযোজক-নির্মাতাদের নিয়ে যা বললেন পারসা ইভানা
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন