সাফের প্রথম আসরে ছিল না বাংলাদেশ, খেলেছিল চার দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০০

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। দুই বছর পরপর আয়োজিত এই প্রতিযোগিতার সঙ্গে এখন বাংলাদেশের ফুটবলের সম্পর্ক বেশ নিবিড়। ৫ নভেম্বর সাফ আবারও মাঠে গড়াচ্ছে। যার এবারের আয়োজক বাংলাদেশ। তবে জানলে অবাক হবেন যে, সাফের যাত্রার শুরুতে ছিল না বাংলাদেশ। ১৯৯৩ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত প্রথম আসরে অংশ নিয়েছিল মাত্র চারটি দেশ- ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান। সেই আসরেই প্রথম দক্ষিণ এশীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এই প্রতিযোগিতা ১৯৯৩ সালে যাত্রা শুরু করে। শুরুতে এর নাম ছিল ‘সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন গোল্ড কাপ’। ১৯৯৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সাউথ এশিয়ান গোল্ড কাপ’। ১৯৯৭ সালে আবারও নাম বদলে হয় ‘সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ’। ২০০৫ সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিল প্রতিযোগিতাটি। ২০০৮ সাল থেকে এর নাম হয় সাফ চ্যাম্পিয়নশিপ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ফুটবলের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমানে সাফের সদস্য সাত দেশ- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশ নেয়। ২০২৩ সালের আসরে দক্ষিণ এশিয়ার বাইরের দুই দেশ লেবানন ও কুয়েতকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আফগানিস্তান ২০০৫ সালে সাফের সদস্য হয়েছিল। তবে ২০১৫ সালে মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (কাফা) প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিতে সাফ ছেড়ে যায় দেশটি।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত ১৪ আসরের মধ্যে ১৩ বার ফাইনালে খেলেছে তারা, শিরোপা জিতেছে ৯ বার। ২০২৩ সালের সর্বশেষ আসরের ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর দল। ফলে তারাই বর্তমান চ্যাম্পিয়ন।

ভারতের পর সবচেয়ে বেশি সাফল্য মালদ্বীপের। তারা দুবার সাফের শিরোপা জিতেছে। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
ভারত শক্তিশালী হলেও শিরোপার জন্য মাঠে নামা উচিত বাংলাদেশের: ব্রুজন
সর্বশেষ খবর
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো মরদেহ
কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো মরদেহ
ইতিহাস গড়লেন কিশা ল্যান্স বটমস: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত
ইতিহাস গড়লেন কিশা ল্যান্স বটমস: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত
দিনের আলো যখন ফিকে, সুইডিশ ল্যাপল্যান্ডে আকাশজুড়ে তখন মেরুজ্যোতি!
দিনের আলো যখন ফিকে, সুইডিশ ল্যাপল্যান্ডে আকাশজুড়ে তখন মেরুজ্যোতি!
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক