অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৬:৪৭ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৭:১৭

পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ এই কিংবদন্তি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৪১ বছর বয়সী এই তারকা নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান।

২০০৩ সালে অভিষেকের পর থেকে দেশের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। গোল করেছেন ১৪৬টি। ম্যাচ খেলা ও গোল উভয় ক্ষেত্রেই বিশ্ব রেকর্ডের মালিক তিনি। জাতীয় দলের হয়ে তার বড় সাফল্য ২০১৬ সালে ইউরো জয়।

গত মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে খেলাতে অস্বীকৃতি জানান কোচ। এর পরই দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই তারকা। সেই ঘটনার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘পর্তুগালের মানুষদের বলছি, জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। 
জার্সিটি কখনোই শুধু আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর মর্যাদা রক্ষার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে গায়ে জড়িয়ে মাঠে নামার সৌভাগ্য আমার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার সময় এসেছে জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার। সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে। ২০০৩ সালের আগস্টে যে যাত্রা শুরু হয়েছিল এবং যা চিরতরে আমার জীবন বদলে দিয়েছে, তার এবার ইতি ঘটতে যাচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
মাইলফলক থেকে ১৫ গোল দূরে, তবু মাঠে নামছেন না রোনালদো
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
সর্বশেষ খবর
এশিয়া প্যাসিফিক ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ
এশিয়া প্যাসিফিক ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে মিশতে পারে সিসা: গবেষণা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ