‘পরবর্তী ওবামা’ কে এই জন অসফ?

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জন অসফ। ৩৯ বছর বয়সে তিনি দেশটির বর্তমানে দায়িত্ব পালন করা সবচেয়ে কম বয়সী সিনেটর হয়েছেন। গুরুত্বপূর্ণ এই আসন ধরে রাখার পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। 

নির্বাচনী প্রচারের শুরুতে অসফ ছিলেন একমাত্র ডেমোক্র্যাট সিনেটর, যিনি এমন একটি অঙ্গরাজ্যে পুনর্নির্বাচনের লড়াই করছিলেন, যেখানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত অসফ রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছেন।

রাজনীতিতে প্রবেশের আগে জন অসফ একটি ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন ফার্ম পরিচালনা করতেন, যেখানে দুর্নীতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হতো। এ ছাড়া তিনি নাগরিক অধিকার আন্দোলনকর্মী জন লুইসের সহযোগী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালে জর্জিয়ায় রানআপ নির্বাচনে জয়লাভ করে রিপাবলিকানদের দখলে থাকা একটি সিনেট আসন ছিনিয়ে নেন জন অসফ। এ বছরের নির্বাচনী প্রচারণায় তিনি ১০ কোটির বেশি ডলার তহবিল সংগ্রহ করেছিলেন।

তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা, বয়স এবং প্রগতিশীল-মধ্যপন্থী নীতির কারণে তাকে প্রায়ই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুলনা করা হয়।

তার মেয়াদকালে অসফ ওপিওড মহামারি মোকাবিলা, ফেন্টানল পাচার রোধ, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং প্রবীণদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা উন্নত করার আইন পাস করেছেন।

এছাড়া তিনি বেসরকারি আবাসন ব্যবস্থায় সামরিক পরিবারের সদস্যদের ওপর দুর্ব্যবহার, ফস্টার কেয়ারে শিশুদের নির্যাতন এবং ফেডারেল কারাগারে দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে দ্বি-দলীয় তদন্তের নেতৃত্ব দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

/এএস/
সম্পর্কিত
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা
‘উদীয়মান’ মহাকাশ শক্তি হয়ে উঠছে ইরান, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে স্বীকারোক্তি
সর্বশেষ খবর
কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু
কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট
ট্রেন-বিমানের ঘড়িতে ১২ ঘণ্টার বদলে ২৪ ঘণ্টার হিসাব কেন?
ট্রেন-বিমানের ঘড়িতে ১২ ঘণ্টার বদলে ২৪ ঘণ্টার হিসাব কেন?
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা