প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর

বিনোদন রিপোর্ট 
০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২২

নব্বই দশকের জনপ্রিয় দুই অভিনেত্রী মৌসুমি ও শাবনূর। সিনেমাতে দুজনের খুব কাছাকাছি সময়ে অভিষেক হয়েছিল। তারা দুজন দুজনকে কাছ থেকেও দেখেছেন। অনেকের মতে, দুই তারকা পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এককভাবে এই দুই তারকা অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। তবে তাদের দুজনের এক সঙ্গে অভিনয় করা সিনেমার সংখ্যা খুব বেশি নেই।

মৌসুমী ও শাবনূরকে প্রথমবারের মতো এক সঙ্গে একই সিনেমায় নিয়ে আসেন প্রয়াত নায়ক মান্না। প্রয়াত এ নায়কের বিপরীতে ‘দুই বধূ এক স্বামী’ সিনেমায় অভিনয় করেন তারা। ২০০৩ সালে এটি মুক্তি পেয়েছিল। এরপর দুই অভিনেত্রী আরও কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন।

‘দুই বধূ এক স্বামী’ ছাড়াও তাদের দুজনের এক সঙ্গে সাতটি সিনেমা রয়েছে। এগুলো হলো- দিলীপ বিশ্বাসের ‘মায়ের মর্যাদা’, গাজী মাজহারুল আনোয়ারের ‘জীবনের গল্প’ ও ‘এইযে দুনিয়া’। আবুল কালাম আজাদের ‘বিয়ানসাব’, সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’, আমজাদ হোসেনের ‘গোলাপী এখন বিলেতে’ এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’।

অভিনয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও এর বাইরে তারা দুজন কেউ কারও প্রতিদ্বন্দ্বী নন। বরং ছবিতে একসঙ্গে অভিনয় করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলে এক সাক্ষাতকারে জানিয়েছিলেন মৌসুমী।

/এনআই/
সম্পর্কিত
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বিনোদন বিভাগের সর্বশেষ
পুরোনো দিনের আবহে ফাহিমের `অশ্রু’
পুরোনো দিনের আবহে ফাহিমের `অশ্রু’
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত, কারাগারে রাসেল ব্র্যান্ড
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত, কারাগারে রাসেল ব্র্যান্ড
‘রামায়ণ’ এর যে চরিত্রের প্রতি মানুষের ভুল ধারণা, কেন সেটি করলেন রাকুল
‘রামায়ণ’ এর যে চরিত্রের প্রতি মানুষের ভুল ধারণা, কেন সেটি করলেন রাকুল
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
৫০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স, কার বিপরীতে শ্রীলীলা
৫০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স, কার বিপরীতে শ্রীলীলা