স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে অপরিচিত ভাষা অনুবাদ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১

বিদেশে ভ্রমণকালে চলার পথে সাইনবোর্ড, রেস্তোরাঁর মেনু কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের গায়ে লেখা অপরিচিত ভাষা বুঝতে প্রায়ই সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ভাষাটি তুলনামূলক কম পরিচিত হলে তার অর্থ খুঁজে বের করা আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে প্রযুক্তির কল্যাণে এখন হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সরাসরি অনুবাদ দেখা সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন, দুই ধরনের ফোনেই রয়েছে এ সুবিধা।

গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদ

ফোনের ক্যামেরা ব্যবহার করে লেখা অনুবাদের সহজ উপায় হলো গুগল ট্রান্সলেট অ্যাপ। এ জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর অথবা আইফোনে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর অ্যাপ খুলে পর্দার নিচে থাকা ‘ক্যামেরা’ আইকনে ট্যাপ করতে হবে। এতে ক্যামেরা চালু হলে যে লেখা অনুবাদ করতে চান, সেটির দিকে ফোন তাক করলেই পর্দায় সরাসরি অনুবাদ দেখা যাবে।

অনুবাদের জন্য মূল ভাষা ও যে ভাষায় অনুবাদ করতে চান, তা নির্বাচন করে নিতে হবে। লেখা কোন ভাষায় রয়েছে, তা জানা না থাকলে ‘ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ’ অপশন ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে অ্যাপ নিজেই ভাষা শনাক্ত করার চেষ্টা করবে। চাইলে ছবি তুলে বা গ্যালারিতে থাকা ছবি নির্বাচন করেও লেখা অনুবাদ করা যাবে। ভ্রমণের আগে প্রয়োজনীয় ভাষা অ্যাপ থেকে ডাউনলোড করে রাখলে ইন্টারনেট সংযোগ ছাড়াও অনুবাদের সুবিধা পাওয়া যাবে।

গুগল লেন্স ও আইফোনের ‘লাইভ টেক্সট’

অ্যান্ড্রয়েড ফোনে গুগল লেন্স ব্যবহার করেও একই কাজ করা যায়। অনেক ফোনে এটি আগে থেকেই ইনস্টল করা থাকে, তবে না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি খুলে ক্যামেরা দিয়ে লেখার দিকে তাক করলে শনাক্ত করা লেখা নির্বাচন করে অনুবাদ দেখা যায়।

আইফোনে আলাদা অ্যাপ ছাড়াই ক্যামেরার ‘লাইভ টেক্সট’ সুবিধা ব্যবহার করা সম্ভব। এ জন্য আইফোনের মূল ক্যামেরা অ্যাপটি খুলে যেকোনো লেখার দিকে তাক করতে হবে। লেখা শনাক্ত হলে হলুদ ফ্রেম ও নিচে একটি আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করে ‘ট্রান্সলেট’ নির্বাচন করলেই অনুবাদ পাওয়া যাবে।

এআই অ্যাপেও করা যাবে অনুবাদ

গুগল ট্রান্সলেট সবথেকে পুরাতন ও বহুল ব্যবহৃত অনুবাদ মাধ্যম হলেও, অনেক সময় এটি সঠিক অনুবাদ দিতে পারে না। বিশেষ করে রেস্তোরাঁর মেনুতে থাকা সংক্ষিপ্ত শব্দ, স্থানীয় খাবারের নাম কিংবা বিশেষ উচ্চারণচিহ্নযুক্ত লেখা অনুবাদে ভুল হতে পারে। এ ক্ষেত্রে চ্যাটজিপিটি, জেমিনি বা ক্লডের মতো এআই অ্যাপগুলোও বর্তমানে অনুবাদের কার্যকর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

এ জন্য অনুবাদ করতে চাওয়া লেখার ছবি তুলে অ্যাপে আপলোড করে ‘ইংরেজিতে বা বাংলায় অনুবাদ করুন’, এ ধরনের নির্দেশনা দিতে হবে। এআই মডেলগুলো ছবির লেখা ও পারিপার্শ্বিক প্রসঙ্গ বিশ্লেষণ করে তুলনামূলকভাবে প্রাসঙ্গিক অনুবাদ দিতে পারে। তবে এসব অ্যাপে সাধারণত ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় এবং গুগল ট্রান্সলেটের মতো ছবির ওপর সরাসরি অনুবাদ বসিয়ে দেখানোর সুবিধা থাকে না।

/এএ/
সম্পর্কিত
এবার আরও দ্রুত হবে ব্লুটুথ, নতুন প্রযুক্তিতে গতি বাড়বে প্রায় চার গুণ
এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মেটার
জেফ বেজসের ৫০ মিলিয়ন ডলার পুরস্কার পাওয়া ইভা লঙ্গোরিয়া যা বললেন
সর্বশেষ খবর
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি