মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্টি সম্পর্কিত বিল অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সাধারণ অধিবেশনে দীর্ঘ আলোচনার পর বিলটি পাস হয়, যার মাধ্যমে তিন দেশের মধ্যে কৌশলগত নিরাপত্তা চুক্তি কার্যকরের পথ সুগম হলো।

অধিবেশন চলাকালে তুরস্কের সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা জিয়া আলতুনিয়েলদিজ জানান, এই চুক্তির মূল লক্ষ্য অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা বাড়ানো। তিনি জোর দিয়ে বলেন, এতে কোনও তৃতীয় দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনও উপাদান নেই এবং সংঘাত উসকে দেওয়ার বদলে তা রোধ করাই এর মূল উদ্দেশ্য।

তবে বিরোধীদের পক্ষে রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) আইনপ্রণেতা মেহমেত গুজেলমানসুর চুক্তির পরিধি ও তদারকি নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, এটি যেন তুরস্কের অন্যান্য আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে জন্য সুস্পষ্ট নিয়মকানুন প্রয়োজন।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় আয়োজিত এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মাধ্যমে তিন দেশ যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা খাতে সহযোগিতা গভীর করা এবং এই অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রবর্ধনের অঙ্গীকার করেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‘শিগগিরই জানতে পারবেন’
সর্বশেষ খবর
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি