পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছেড়ে যাওয়ার খবর এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর পদত্যাগের পরিকল্পনা করার গুঞ্জন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেয়াদের শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের হয়ে কাজ করাই তার সবসময় পরিকল্পনা ছিল।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও থাকা রুবিওকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সত্যি বলছি, ২০২৮ সাল নিয়ে আর কোনও কথা বলব না।

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সত্যি বলতে আমি জানি না এসব কথা কোথা থেকে আসে।

এর আগে ব্লুমবার্গ নিউজ জানায়, রুবিও প্রশাসন ছেড়ে যাওয়ার কথা ভাবছিলেন এবং হোয়াইট হাউসের অনুরোধে থেকে যেতে রাজি হন। তবে পররাষ্ট্র দফতর এই প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করেছে। গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন ব্লুমবার্গের প্রতিবেদনকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে আখ্যা দেন।

একই সঙ্গে দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর একটি প্রতিবেদনকে তিনি ‘সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া খবর’ হিসেবে উল্লেখ করেছেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল রুবিও ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট পদে প্রার্থিতার প্রস্তুতি নিচ্ছেন। রুবিও আগে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্বাচনে দাঁড়ালে তিনি তাকে সমর্থন করবেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার নিন্দা জানালো আরব বিশ্ব
এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার
সর্বশেষ খবর
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
তালা ভেঙে বিএনপি কার্যালয় থেকে টিভি-চেয়ার চুরি
তালা ভেঙে বিএনপি কার্যালয় থেকে টিভি-চেয়ার চুরি
তিন মাসে দেশে ৬ শৈত্যপ্রবাহের আভাস
তিন মাসে দেশে ৬ শৈত্যপ্রবাহের আভাস
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি