এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান

পাবনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম পরিবহনে এবার বিকল্প পথ ব্যবহার করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে আনা ইউরেনিয়ামের পঞ্চম চালান রূপপুর প্রকল্পে পৌঁছায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় বহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস জানান, গাজীপুরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইউরেনিয়াম পরিবহনে বিকল্প পথ বেছে নেওয়া হয়। এ পথে ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু ব্যবহার করা হয়েছে।

প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা এটি চতুর্থ ইউরেনিয়াম চালান। এর আগে প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত চালানসহ দ্বিতীয় ইউনিটের চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচটি চালান এসেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জ্বালানির জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। অন্যদিকে, প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে আসবে ৪৮টি অ্যাসেম্বলি। সব মিলিয়ে জ্বালানি পরিবহনে নয়টি চালান নির্ধারিত রয়েছে।

এদিকে, রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত ভিভিইআর-১২০০ মডেলের প্রথম ইউনিটে শুরু হয়েছে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ পর্যায়ের অনুমোদন দেয়। এ ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা পর্যায়ক্রমে বাড়িয়ে টারবাইন-জেনারেটরসহ বিভিন্ন পরিচালন ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে।

পরীক্ষা সফল হলে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলে ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি নভেম্বরেই পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
সর্বশেষ খবর
স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৭ স্বজনকে হত্যা করলো ক্যাব চালক, অভিযোগ পরিবারে হস্তক্ষেপ
স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৭ স্বজনকে হত্যা করলো ক্যাব চালক, অভিযোগ পরিবারে হস্তক্ষেপ
অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
দিল্লি থেকে কাশ্মীর ট্রেনের ফার্স্ট এসিতে! বিশেষ সুবিধা কী কী?
দিল্লি থেকে কাশ্মীর ট্রেনের ফার্স্ট এসিতে! বিশেষ সুবিধা কী কী?
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?