তালা ভেঙে বিএনপি কার্যালয় থেকে টিভি-চেয়ার চুরি

পটুয়াখালী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫

পটুয়াখালীর দশমিনায় চরবোরহান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে টেলিভিশন, চেয়ারসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাগলা বাজার এলাকায় কার্যালয়ের তালা ভাঙা এবং ভেতরে মালামাল না থাকার বিষয়টি তাদের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় মালামাল না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা।

নেতাকর্মীদের দাবি, কার্যালয় থেকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ, একটি আকাশ ডিশ সংযোগ এবং গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

ঘটনার প্রতিবাদে পরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে আয়োজিত পথসভায় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী বলেন, মাগরিবের নামাজের পর কার্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির খবর পেয়ে সেখানে যান তিনি। গিয়ে কার্যালয়ের ভেতরে কোনও মালামাল দেখতে পাননি। তার দাবি, ঘটনাটি পরিকল্পিত। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনূস হাওলাদার বলেন, অস্থায়ী কার্যালয় থেকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরির ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। তাদের ধারণা, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানানো হয়েছে। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন।

উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিক মোল্লা বলেন, ঘটনার বিষয়টি তাকে জানানো হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ওই কক্ষটি কার্যালয় হিসেবে তৈরি করা হয়েছিল। জমি নিয়ে বিরোধ থাকায় নির্বাচনের পর থেকে সেটি বন্ধ ছিল। কবে, কখন বা কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক
চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা কোন পথে?
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ
সর্বশেষ খবর
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
দিল্লি থেকে কাশ্মীর ট্রেনের ফার্স্ট এসিতে! বিশেষ সুবিধা কী কী?
দিল্লি থেকে কাশ্মীর ট্রেনের ফার্স্ট এসিতে! বিশেষ সুবিধা কী কী?
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ