‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত

বিনোদন রিপোর্ট 
০৬ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৪:০০

অভিনয় জগতে ২৮ বছরে পা দিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। এই দীর্ঘ পথে ক্যারিয়ারের অনেক বাঁক বদল দেখেছেন তিনি। সাম্প্রতিক সময়ে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ফাতেমা ফুপুর চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমাধ্যমে তাকে ‘জাতীয় ফুপু’ বলে আখ্যায়িত করেছেন অনেকেই। জনপ্রিয়তার মধ্যগগনে দাঁড়িয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। খুব শিগগিরই পরিচালনায় আসছেন তিনি।

সম্প্রতি দীপা খন্দকার অতিথি হিসেবে অংশ নিয়েছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে দীপা খন্দকার বলেন, ‘অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানিং মনে হচ্ছে ২/৩টি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সব কিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।’

মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকেও দীপা খন্দকার যুক্ত হয়েছেন। এ ছাড়া নতুন বছরের বেশ কিছু কাজে ব্যস্ত সময় পার করছেনর বলে জানান তিনি।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
পুরোনো দিনের আবহে ফাহিমের ‘অশ্রু’
পুরোনো দিনের আবহে ফাহিমের ‘অশ্রু’
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত, কারাগারে রাসেল ব্র্যান্ড
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত, কারাগারে রাসেল ব্র্যান্ড
‘রামায়ণ’ এর যে চরিত্রের প্রতি মানুষের ভুল ধারণা, কেন সেটি করলেন রাকুল
‘রামায়ণ’ এর যে চরিত্রের প্রতি মানুষের ভুল ধারণা, কেন সেটি করলেন রাকুল
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত