গত ২৩ অক্টোবর বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ‘জলসা’য় গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছিল। ১৪ দিন পর ফের ‘জলসা’য় আতঙ্ক। বিগ বির বাংলোয় বোমা হামলার হুমকি। বোম্বে হাইকোর্টে একটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছে।
সেখানেই শাহেনশাহর বাংলো ‘জলসা’ ছাড়াও বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সের নামও উল্লেখ করা হয়েছে।
অমিতাভ বচ্চনের ‘জলসা’য় বোমা হামলার হুমকিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই হুমকির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে। হুমকি ইমেল পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট ইমেলে স্পষ্টভাবে অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাসভবন ‘জলসা’র পাশাপাশি শহরের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই হুমকির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য সামনে আসেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ, তদন্ত চলছে।
এর আগে গত ২ নভেম্বর মহারাষ্ট্রের একাধিক জেলা ও সেশন আদালতেও বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। সেখানেও তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তবে বোম্বে স্কোয়াড তল্লাশি চালানোর পরও কোনও সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
প্রসঙ্গত, প্রতি রবিবারের মতোই গত রবিবার ভক্তদের মাঝে ধরা দেন শাহেনশাহ। তবে সেদিনের ছবিটা ছিল আর পাঁচদিনের থেকে একেবারেই আলাদা। কারণ, এদিন বুলেট প্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি। ৮৪ বছর বয়সি অভিনেতা ছিলেন একটি স্বচ্ছ বুলেট প্রুফ কাচের আড়ালে। সেই কাচের বাক্সের ভিতরে দাঁড়িয়েই হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানান।
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত, কারাগারে রাসেল ব্র্যান্ড