ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১৪:২৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৪:২৬

ইরানের পারমাণবিক কর্মসূচির স্থাপনা, সরঞ্জাম ও কর্মী সম্পর্কে তথ্যের জন্য ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কার্যকর তথ্য দেওয়া ব্যক্তিদের জন্য স্থানান্তরের সুযোগও থাকতে পারে। আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে ওয়াশিংটন কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই এ ঘোষণা এলো।

শুক্রবার এক্স-এ দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, স্টেট ডিপার্টমেন্টের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি ইরানের পারমাণবিক কার্যক্রম, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ও কর্মীদের চলাচল সম্পর্কে তথ্য চাইছে।

সেন্টকম বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, এর স্থাপনা, সরঞ্জাম এবং বিজ্ঞানী সমাজের মতো সংশ্লিষ্ট কর্মীদের বিষয়ে, কিংবা এসবের চলাচলের তথ্যের জন্য রিওয়ার্ডস ফর জাস্টিস ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার এবং সম্ভাব্য স্থানান্তরের সুযোগ দিচ্ছে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ কর্মসূচি মার্কিনদের জীবন ও জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষায় সহায়ক তথ্যদাতাদের আর্থিক প্রণোদনা দেয়।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সেফগার্ডস-সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে ইরানের ব্যর্থতায় দেশটির পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেন্ট্রিফিউজসহ প্রধান পারমাণবিক উপাদানের উৎপাদন ও মজুত সম্পর্কে জ্ঞানের ধারাবাহিকতা হারিয়েছে সংস্থাটি।

তবে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কারের জন্য কোন তথ্য যোগ্য বিবেচিত হবে, তা ওয়াশিংটন নির্দিষ্ট করেনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘাত শেষ করতে চুক্তি করতে আগ্রহী ইরান। তিনি মার্কিন সামরিক অভিযানের পক্ষেও সাফাই গেয়ে দাবি করেন, মার্কিন হামলায় ইরানের সামরিক শক্তি ও অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প বলেন, আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা চুক্তি করতে খুব মরিয়া।

হামলার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, এর ফলে ইসরায়েল ও অঞ্চলের অন্য দেশগুলোর জন্য পারমাণবিক হুমকি হয়ে ওঠা ঠেকানো গেছে। ট্রাম্প বলেন, আমরা ইরানে আঘাত না করলে আজ ইসরায়েল থাকত না। তাদের পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। তারা মধ্যপ্রাচ্য নিশ্চিহ্ন করে দিত।

ট্রাম্প বারবার বলে আসছেন, মার্কিন বাহিনী কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। এ সপ্তাহের শুরুতে তিনি বলেন, মধ্য ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনসহ আরও এক-দুটি লক্ষ্যবস্তু মোকাবিলা করা বাকি। জায়গাটি পারমাণবিক স্থাপনা বলে সন্দেহ করা হলেও তেহরান তা অস্বীকার করে।

এ সময় নতুন করে লড়াই শুরু ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সপ্তাহে বলেছেন, সংলাপের মাধ্যমে সংকট সমাধানে তার সরকার এখনও আগ্রহী।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প প্রসাশনের তিন কর্মকর্তার পদত্যাগ
আমি না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’: ট্রাম্প
মিশিগান সিনেট প্রার্থীর পক্ষে ভারত থেকে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প প্রসাশনের তিন কর্মকর্তার পদত্যাগ
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প প্রসাশনের তিন কর্মকর্তার পদত্যাগ
কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি দাবি শিক্ষার্থীদের, মধ্যরাতে হামলার তদন্ত চান তারা
কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি দাবি শিক্ষার্থীদের, মধ্যরাতে হামলার তদন্ত চান তারা
মরদেহের খোঁজে পাহাড়ে চার ঘণ্টা অভিযান, মিললো শুধু পাতিল-বিছানা
মরদেহের খোঁজে পাহাড়ে চার ঘণ্টা অভিযান, মিললো শুধু পাতিল-বিছানা
আমি না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’: ট্রাম্প
আমি না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’: ট্রাম্প
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম