বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া মিসরের সেই কোচ বরখাস্ত 

স্পোর্টস ডেস্ক 
০৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৮

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের পরও মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব হারিয়েছেন হোসাম হাসান। তার জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলী মাহের। গত শনিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নিয়েছিলেন সাবেক তারকা ফুটবলার হোসাম হাসান। তার অধীনে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় মিসর। শুধু তাই নয়, বিশ্বকাপে ৯২ বছর পর প্রথম জয়ের স্বাদও পায় দলটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর নকআউট পর্বেও ওঠে তারা। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিসর।

এমন সাফল্যের পরও হোসাম হাসানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বোর্ড সভায় সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনা জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই হোসাম হাসান ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হোসাম হাসানের জায়গায় দায়িত্ব পাওয়া আলী মাহেরের বয়স ৫২ বছর। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই মিসরীয় ফুটবলে পরিচিত তিনি। সর্বশেষ সিরামিকা ক্লিওপেট্রার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ২০২৪-২৫ মৌসুমে মিসরীয় লিগ কাপ জেতে ক্লাবটি। গত মৌসুমে মিসরীয় প্রিমিয়ার লিগে চতুর্থও হয়েছিল তারা।

নতুন কোচের সামনে অবশ্য সময় খুব বেশি নেই। আগামী ১৩ ও ১৭ নভেম্বর আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মিসর। এই দুই ম্যাচ সামনে রেখে দলের দায়িত্ব বুঝে নেবেন আলী মাহের। নতুন কোচ ইতোমধ্যে তার সহকারী কোচিং স্টাফ গঠনের পরিকল্পনাও ফেডারেশনকে জানিয়েছেন।

উল্লেখ্য, হোসাম হাসান দায়িত্ব ছাড়ার আগে মিসরের হয়ে ৩৮ ম্যাচে কোচিং করিয়েছেন। এর মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং ৭টিতে হারের মুখ দেখেছে দলটি।

 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
মিসরের অন্য রূপের খোঁজে যেতে পারেন নীলনদের তীরের আসওয়ানে
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?
ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে