দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান 

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৩:২৭ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৩:২৭

গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান তিনি। সেই চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না তার।

ক্রিকবাজকে নির্বাচক প্যানেলের এক সদস্য বলেছেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানা মতে, তার গোড়ালিতে টিস্যু ছিঁড়ে গেছে। এমনকি হাড়ে চিড় ধরারও আশঙ্কা রয়েছে।’

সিলেটে চলমান দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একজন ব্যাটার কম নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। এদিকে সাদমানের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পাওয়ার অপেক্ষায় রয়েছেন রবিন। তিনি বর্তমানে সিলেটে জাতীয় দলের সঙ্গে আছেন। সফরের প্রস্তুতি নিতে নেট অনুশীলনে জাতীয় দলের কোচদের সঙ্গে কঠোর পরিশ্রম করছেন এই ওপেনার।

দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর।

 

/এফআইআর/
সম্পর্কিত
৯৮ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির গল্প 
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়
সর্বশেষ খবর
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
সেই আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ
ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?
ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে