‘নরবলি’র জন্য অপহৃত দুই মাসের শিশু উদ্ধার, দিল্লিতে দুই নারীসহ গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৬

ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলা থেকে ‘নরবলি’ দেওয়ার উদ্দেশ্যে অপহৃত দুই মাসের এক শিশুকে নয়াদিল্লির কাশ্মীরি গেট বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। অমাবস্যার রাতে ওই শিশুকে বলিদানের পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নেপালের এক তান্ত্রিকের পরামর্শে এই বলিদান দিলে পরিবারে অকালমৃত্যু থামবে এবং বহু বছর ধরে নিখোঁজ থাকা দুই সদস্য ফিরে আসবে বলে বিশ্বাস করত অভিযুক্তরা। গত ৩ নভেম্বর শিশুটির বাবা পেশায় দিনমজুর গোবিন্দ রাজভর থুথিবাড়ি থানায় অপহরণের মামলা করেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অন্তত ১০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং ডগ স্কোয়াড ব্যবহার করে। একপর্যায়ে ৩ নভেম্বর ভোর পৌনে ৪টার দিকে এক নারীকে শিশু কোলে নিয়ে হেঁটে যেতে দেখা যায়। তাকে অনুসরণ করে স্থানীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে অভিযুক্ত সাবিত্রীকে শনাক্ত করে পুলিশ। তবে বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাকে না পাওয়ায় ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয় দিল্লিতে।

পরবর্তীতে কাশ্মীরি গেট বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সাবিত্রী (৩৮), তার মা সরস্বতী (৫৭) এবং দ্বিতীয় স্বামী করণ কুমার গৌতমকে (২২) গ্রেফতার করা হয়।

থুথিবাড়ি থানার কর্মকর্তা অমিত সিং জানান, পুলিশ পিছু ধাওয়া করছে টের পেয়ে দিল্লিতেই তড়িঘড়ি করে শিশুটিকে বলিদানের পরিকল্পনা করেছিল তারা। উদ্ধার করা শিশুটির ছবি হোয়াটসঅ্যাপে পাঠালে তা শনাক্ত করেন বাবা। স্বাস্থ্য পরীক্ষা শেষে শিশুটিকে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
ওমান সাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা
সর্বশেষ খবর
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট: ইসি সচিব
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম