ইরান-মার্কিন উত্তেজনা নিরসনে যে আহ্বান জানালেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। 

তুরস্কের যোগাযোগ অধিদফর জানিয়েছে, ফোনালাপে দুই নেতা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরদোয়ান বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা করেন। আগামী দিনগুলোতে পারস্পরিক সম্পর্ক জোরদারে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে এরদোয়ান বলেন, এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন। বিরোধগুলো কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট।

এ ছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান। এ প্রচেষ্টায় তুরস্কের অবদান অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। ফোনালাপে তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার (ওটিএস) সম্মেলনে ট্রাম্পের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান এরদোয়ান।

এর আগে ২৮ অক্টোবর ট্রাম্পকে এরদোয়ান জানিয়েছিলেন, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের অংশীদাররা। এসব সমস্যা কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তুরস্কের ২৯ অক্টোবর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক নৈশভোজে বিভিন্ন দেশের নেতাদের অংশগ্রহণের সময়ও ট্রাম্প এরদোয়ানকে ফোন করেন। সে সময় তুর্কি রাষ্ট্রগুলোর সংস্থার সম্মেলনের জন্য শুভেচ্ছা জানান তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
নেতানিয়াহুর শাসনের অবসানের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
হামলার হুমকির মধ্যেই ইরানকে কী প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন 
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন 
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে