চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ২০:১১ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:১১

চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বেগ নিরসনে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বেইজিং। নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হতে ইইউ’র প্রতি এ জানায় দেশটি। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।

ইইউ থেকে আমদানি করা প্যারা-অ্যারামিড ফিলামেন্ট ইয়ার্ন এবং ইথাইলিডিন নরবর্নিনের ওপর অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরুর বিষয়ে জানতে চাইলে জবাবে এ কথা বলেন মুখপাত্র।

তিনি জানান, সংশ্লিষ্ট দুটি পণ্যের আমদানির ক্ষেত্রে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু হয়েছে। দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতেই এ তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।

চীনের মুখপাত্র বলেন, সংরক্ষণবাদী নীতি গ্রহণ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব নয়। বরং পারস্পরিক উদ্বেগ ও মতপার্থক্য নিরসনে সংলাপ এবং আলোচনাই সঠিক পথ।

নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যাগুলো যথাযথভাবে মোকাবিলা করা এবং আলোচনার মাধ্যমে পারস্পরিক উদ্বেগের সমাধান করা ইইউ’র জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও নাগরিকবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর
দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও নাগরিকবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩
এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান
এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে