এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ২০:৩৮ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:৩৮

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণমাধ্যমের ভবিষ্যৎ, প্রযুক্তির ব্যবহার ও সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার উপায় নিয়ে আলোচনা করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা। সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলনের উচ্চপর্যায়ের সংলাপে অংশ নেন চীনের সিনহুয়া, এপি,রয়টার্স ও এএফপি’র শীর্ষ কমর্কাতারা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংলাপে সিনহুয়ার প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকর্মীদের এ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মূলধারার সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্ব দিতে হবে। এ সময় গণমাধ্যমের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপ জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, এআইয়ের প্রভাবে তথ্যের প্রবাহ দ্রুত বাড়লেও তথ্যের উৎস শনাক্ত করা, যাচাই বাছাই এবং মূল্যবোধগত পক্ষপাতের মতো ঝুঁকি তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, দায়িত্বশীলতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি।

উল্লেখ্য, ৫ থেকে ৯ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলন। এতে আলোচনা হচ্ছে বুদ্ধিমান প্রযুক্তির যুগে গণমাধ্যমের পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ব্যাংক ও ক্রেডিট কার্ডের লেনদেন বিশ্লেষণ করবে ক্লড, জানাবে আয়-ব্যয়ের হিসাব
চীনের আপত্তি উপেক্ষা, এফ-১৬ যুদ্ধবিমানের দ্বিতীয় চালান পেলো তাইওয়ান
করাচির রেস্তোরাঁয় খাবার পরিবেশনে রোবট
সর্বশেষ খবর
দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও নাগরিকবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর
দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও নাগরিকবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবিতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
সৌদিগামী ১৮৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩১৬১ যাত্রী
সৌদিগামী ১৮৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩১৬১ যাত্রী
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে