কে এই ‘চীনা গুপ্তচর’ অ্যালিস হুয়াং, যার সঙ্গে প্রেমের সম্পর্ক এনভিডিয়া প্রধানের

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
০৯ নভেম্বর ২০২৬, ১৩:০৮ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এআই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং এক চীনা ব্যবসায়ীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই চীনা নারী সন্দেহভাজন চীনা গুপ্তচর বলে চিহ্নিত হওয়ার পর ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের এই কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে তিনি এই স্বীকারোক্তি দেন।

গত মাসে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এর এক প্রতিবেদনে জানানো হয়, ৬৩ বছর বয়সী তাইওয়ানিজ বংশোদ্ভূত জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাবেক এক্সিকিউটিভ অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক ছিলো। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনও পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন কর্তৃপক্ষ তাকে তদন্ত করে একজন চীনা ইন্টেলিজেন্স অ্যাসেট বা গুপ্তচর হিসেবে চিহ্নিত করেছে।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধানের প্রথম কবে দেখা হয়েছিল কিংবা তাদের এই সম্পর্ক কত দিন স্থায়ী হয়েছিল, তা এখনও পরিষ্কার নয়। তবে গত বছরের জুনে তাইপের একটি বারে গিগাবাইট ও নেটথান্ডার কোম্পানির নির্বাহীদের সঙ্গে তাদের প্রথম একসঙ্গে দেখা যায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঠিক সেই সময়ই তার কোম্পানি মেগাস্পিড উন্নত এআই মাইক্রোচিপের একটি বিশাল মাল্টি-বিলিয়ন ডলারের কেনাকাটা শুরু করে।

এর পরের বছর মে মাসে তাইপের একটি হোটেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেনসেন হুয়াংয়ের ঠিক পেছনেই অ্যালিসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ততদিনে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন ওয়াশিংটনের নজর কাড়ে। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে, মেগাস্পিডের বস বেইজিংকে তথ্য পাচার করছিলেন।

টাইমসের এবং ফাইন্যান্সিয়াল টাইমসের দেখা একটি গোপন মেমোর তথ্য অনুযায়ী, এনভিডিয়ার প্রধানের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং চীনের কাছে কোম্পানির সর্বাধুনিক চিপ বিক্রির লবিংয়ে প্রভাব বিস্তার করতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিলো।

কে এই অ্যালিস হুয়াং

অ্যালিস হুয়াং ‘হুয়াং লে’ নামেও পরিচিত। তিনি একজন চীনা নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনের একটি প্রাইভেট-ফান্ড ডেটাবেজের প্রোফাইল অনুযায়ী, তিনি একজন সাবেক টেলিভিশন রিপোর্টার এবং হুনান টিভি ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির সঙ্গে কাজ করেছেন। এছাড়া সিআইটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং ডিভিশনের প্রেসিডেন্টের সহকারী হিসেবেও কাজ করেছেন বলে জানা যায়।

তবে ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হুনান টিভির এক নির্বাহী দাবি করেছেন যে তিনি এই নারী সম্পর্কে কখনও শোনেননি। অন্যদিকে সংবাদপত্রটিও সিসিটিভির ওয়েবসাইটে তার কোনও প্রোফাইল খুঁজে পায়নি।

চীনার বিনিয়োগ রেকর্ড অনুযায়ী, হুয়াং সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও ফান্ড ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যার সঙ্গে চীনা গেমিং কোম্পানি ‘সেভেনরোড’-এর সংযোগ ছিল বলে জানা যায়।

মেগাস্পিডের কর্পোরেট ইতিহাসের সূত্র ধরেও দেখা যায় এটি সিঙ্গাপুরভিত্তিক ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে সম্পৃক্ত। কোম্পানিটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বিক্রি হওয়ার আগে এটি অ্যালিস হুয়াংয়ের নেতৃত্বাধীন ‘হুয়াং লে লিমিটেড’-এর মালিকানাধীন ছিল। তবে সাউথইস্টে এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বৃহৎ গ্রাহক এই কোম্পানির সঙ্গে হুয়াংয়ের সম্পৃক্ততা বজায় ছিল।

টাইমসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে।

সূত্র: এনডিটিভি, উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
সর্বশেষ খবর
সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা, স্বাগত জানালো তামাকবিরোধী জোট
সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা, স্বাগত জানালো তামাকবিরোধী জোট
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন