সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা, স্বাগত জানালো তামাকবিরোধী জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিতে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে, সর্বোপরি, জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ তামাকবিরোধী জোট ধন্যবাদ জানিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বাংলাদেশ তামাকবিরোধী জোট মনে করে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক। বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করা এবং জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার এ উদ্যোগ নির্বাচনি ইশতাহারের অঙ্গীকার বাস্তবায়নেরই একটি দৃশ্যমান ও প্রশংসনীয় পদক্ষেপ। 

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। যা প্রধানমন্ত্রীসহ সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সকল সদস্যের রাজনৈতিক বিচক্ষণতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ।

বাংলাদেশ তামাকবিরোধী জোট মনে করে, দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের কেন্দ্র নয়; এটি রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলন ঘটানোর অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এখান থেকেই জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ আইন ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। কাজেই সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে সংসদ চত্বরে আগত প্রত্যেকের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 

বিবৃতিতে বলা হয়, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে বাংলাদেশ তামাকবিরো০ধী জোট প্রত্যাশা করে, জাতীয় সংসদ চত্বর এলাকা শুধু ধূমপানমুক্ত নয়, দ্রুত সম্পূর্ণ তামাকমুক্ত ঘোষণার উদ্যোগ গ্রহণ করা হবে। উল্লেখ্য, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬)’ অনুযায়ী, পাবলিক প্লেস ও পরিবহণসমূহ সম্পূর্ণ তামাকমুক্ত স্থান। আমরা আশা করছি, দ্রুত মহান জাতীয় সংসদ এলাকায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ ঘোষণা করা হবে এবং এটি দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনুকরণীয় হিসেবে সম্প্রসারিত হবে।’ 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নতুন শঙ্কা জামায়াতের
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
জ্বালানির মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল
সর্বশেষ খবর
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
টেকসই বদ্বীপ বনাম ঋণের ফাঁদ
টেকসই বদ্বীপ বনাম ঋণের ফাঁদ
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন