মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত

বিনোদন রিপোর্ট 
০৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৩

শোবিজ তারকাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে দর্শক-ভক্তদের দারুণ কৌতুহল রয়েছে। বিশেষ করে নারী তারকাদের বয়স নিয়ে অনেক বেশি আগ্রহ দেখা যায়। একটা সময় তারকারা ব্যক্তিগত বিষয়গুলো আড়ালে রাখার চেষ্টা করতেন। তার মধ্যে সব থেকে বেশি হলো বয়স প্রকাশ না করা। তবে এখন সে প্রথা অনেক নারী তারকা ভাঙছেন।

চলতি সময়ের অনেকেই নিজের জন্ম-তারিখ ও বয়স নিয়ে খোলামেলা কথা বলছেন। জেনে নেওয়া যাক জনপ্রিয় তিন তারকা মৌসুমী, বাঁধন ও ন্যানসির কার বয়স কত…

মৌসুমী

মৌসুমী

গত ৩ নভেম্বর ছিল চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেন তিনি। এই অভিনেত্রীর বয়স এখন ৫৩ বছর। তবে বয়স নিয়ে তার ভাবনা বরাবরই সহজ। তার ভাষায়, বয়স কেবল একটি সংখ্যা; মনের বয়স না বাড়লেই হলো।

নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মৌসুমী। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় অভিষেক তার। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন সালমান শাহকে। ছবিটি মুক্তির পর দুজনই রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর ‘অন্তরে অন্তরে’সহ বেশ কয়েকটি ছবিতে তাদের জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

ন্যানসি

নাজমুন মুনিরা ন্যানসি

আগামী ১৩ই ডিসেম্বর জন্মদিন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির। রবিবার (৮ নভেম্বর) এই সংগীতশিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র প্রকাশ করেন। সেখানে দেখা যায় তিনি ১৯৮৮ সালের ১৩ই ডিসেম্বর জন্মগ্রহন করেছেন।

পোস্টে ন্যানসি জানান, তার জন্ম লোহাগড়ায়। কিন্তু সেটা বাবার চাকরির সুবাদে। তবে তার দাদাবাড়ি বড়দিয়া গ্রামে যেটা নড়াইল জেলার অন্তর্গত।

ন্যানসি এরই মধ্যে পার করেছেন ক্যারিয়ারের দুই দশক। ২০০৫ সালে শ্রোতারা প্রথমবার তার কণ্ঠ শুনতে পান। এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমায় ‘ভালোবাসবো বাসবোরে’ গানে হাবিব ওয়াহিদের সঙ্গে কোরাস গেয়ে তিনি সংগীতাঙ্গনে পরিচিতি পান।

পরে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমার ‘পৃথিবীর যত সুখ’ ও ‘হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে’ গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১১ সালে ঘরে তুলে নিয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বাঁধন

বাঁধন

গত ২৮ অক্টোবর ছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ৪৩ তম জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে ঢাকায় জন্ম নেন তিনি। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ (বিক্রমপুর) জেলার শ্রীনগর উপজেলার সলোঘরে।

বাঁধন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (২০০০) এবং শহীদ আনোয়ার গার্লস স্কুল থেকে এইচএসসি (২০০২) সম্পন্ন করেন। এরপর ভর্তি হন বাংলাদেশ মেডিকেল কলেজে এবং ২০০৯ সালে বিডিএস (ডেন্টাল সার্জারি) ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধিত চিকিৎসকও বটে।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে আলোচনায় আসেন বাঁধন। এরপর থেকে নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে থাকেন।

/এনআই/
সম্পর্কিত
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
‘শোবিজ শুধু টিআরপি চায়’, কেন এমন মন্তব্য ন্যানসির?
‘শোবিজ শুধু টিআরপি চায়’, কেন এমন মন্তব্য ন্যানসির?
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
বিনোদন বিভাগের সর্বশেষ
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
হুমায়ূন আহমেদের গল্পে মুগ্ধ অনুপম, আবেগঘন পোস্ট গায়কের
হুমায়ূন আহমেদের গল্পে মুগ্ধ অনুপম, আবেগঘন পোস্ট গায়কের
আতশবাজি ফোটানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের
আতশবাজি ফোটানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের
গোবিন্দর সঙ্গে দাম্পত্যে টানাপোড়েন, সিনেমায় আসছেন স্ত্রী সুনীতা
গোবিন্দর সঙ্গে দাম্পত্যে টানাপোড়েন, সিনেমায় আসছেন স্ত্রী সুনীতা