বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার আরও বাড়াচ্ছে মেটা। এ উদ্যোগের অংশ হিসেবে ইনস্টাগ্রামে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের পরিধি সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। যেসব ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরির সময় নিজেদের বয়স ১৮ বছর বা তার বেশি বলে উল্লেখ করলেও এআইয়ের হিসাবে তাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে শনাক্ত হয়, তাদের স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ ব্যবস্থার আওতায় আনা হবে। ফলে নিবন্ধনের সময় জন্মতারিখে ভুল তথ্য দিলেও কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে।

মেটার ভাষ্য, অনলাইনে বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়ার প্রবণতা ঠেকাতে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এআইয়ের বিশ্লেষণে কোনো অ্যাকাউন্টের ব্যবহারকারীকে কিশোর বলে মনে হলে, সেটিকে স্বয়ংক্রিয়ভাবে টিন অ্যাকাউন্টে রূপান্তর করা হবে। এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাজিলসহ কয়েকটি অঞ্চলে এ প্রযুক্তি ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এবার তা বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হচ্ছে।

ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্টে সাধারণ অ্যাকাউন্টের তুলনায় বেশ কিছু বাড়তি বিধিনিষেধ রয়েছে। এসব অ্যাকাউন্টের প্রোফাইল ও পোস্ট স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট রাখা হয়। অপরিচিত ব্যক্তিরা কিশোরদের সরাসরি বার্তা পাঠাতে পারে না। পাশাপাশি কিশোরদের কাছে প্রদর্শিত কনটেন্ট সীমিত রাখা এবং অ্যাপ ব্যবহারের সময় নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে। অভিভাবকেরা প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে সন্তানের অ্যাকাউন্টের কার্যক্রম তদারক করতে পারেন। ফলে বয়সের তথ্য গোপন করলেও কিশোর ব্যবহারকারীদের এসব সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নিয়েছে মেটা।

ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও এআইভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শেষ দিকে থ্রেডসেও একই ধরনের প্রযুক্তি বিশ্বজুড়ে চালুর পরিকল্পনা রয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায় বয়স শনাক্তকরণের অতিরিক্ত সংকেত হিসেবে অ্যাপলের ‘এজ রেঞ্জ সিগন্যাল’ ব্যবহার শুরু করেছে মেটা। এ ব্যবস্থায় অভিভাবকেরা সন্তানের ফোন সেটআপের সময় অ্যাপ স্টোরকে বয়সের সীমা নির্ধারণের অনুমতি দিতে পারেন। পরে অ্যাপল সেই বয়সসীমার তথ্য অ্যাপ নির্মাতাদের সঙ্গে শেয়ার করে।

এ ছাড়া চলতি মাসে যুক্তরাষ্ট্রের অভিভাবকদের ইনস্টাগ্রাম ফিডে একটি ভিডিও দেখানো হবে। এতে কিশোরদের টিন অ্যাকাউন্টে যুক্ত করার পদ্ধতি এবং সন্তানের বয়সের তথ্য সঠিক আছে কি না, তা যাচাইয়ের উপায় তুলে ধরা হবে। ভিডিওটির সঙ্গে যুক্ত নিবন্ধটি অবশ্য বিশ্বের সব দেশের অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে।

কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে আইনি চাপের মধ্যেই এ উদ্যোগ নিয়েছে মেটা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের ৫২ জন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে শিশু ও কিশোরদের শনাক্তকরণ প্রযুক্তি আরও উন্নত করার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। উক্ত সমঝোতার আওতায় সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ বা জরিমানা পরিশোধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
সর্বশেষ খবর
থানা থেকে বাসায় যাওয়ার পথে নারী পুলিশকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা
থানা থেকে বাসায় যাওয়ার পথে নারী পুলিশকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা
মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
গুমের পর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে
গুমের পর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা