৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২৩:১৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২৩:১৯

ডেটিং অ্যাপ ব্যবহারে একঘেয়েমি বা ক্লান্তি দূর করতে অভিনব এক ব্যবসা মডেল নিয়ে এসেছে চীনের একটি ম্যাচমেকিং স্টার্টআপ। লিয়াংপেই এআই নামের অ্যাপটি গ্রাহকদের কাছ থেকে বার্ষিক ২৮,১৫৫ রুপি (২ হাজার ইউয়ান) ফি নিচ্ছে এবং তিন বছরের মধ্যে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের গ্যারান্টি দিচ্ছে।

সম্পর্কগুলো যাতে স্থায়ী হয়, সে জন্য প্রচলিত অ্যাপগুলোর মতো একসঙ্গে অনেকের সাথে চ্যাটের সুযোগ না দিয়ে অ্যাপটিতে একবারে কেবল একজনের সঙ্গেই যোগাযোগ করা যায়। মুনশট এআই-এর সাবেক প্রযুক্তি প্রধান জেং সিনক্সুন প্রতিষ্ঠিত এই এআই অ্যাপটিতে ২০ মিনিটের চ্যাটের মাধ্যমে ব্যবহারকারীর পারিবারিক পটভূমি, শিক্ষা, ক্যারিয়ার, ব্যক্তিত্ব ও জীবনধারার পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করা হয়।

জেং সিনক্সুন বলেন, একজনের সঙ্গে যোগাযোগের নিয়মটি দুই পক্ষকেই একটি সম্পর্ক তৈরিতে আরও বেশি মনোযোগ ও প্রচেষ্টা দিতে সাহায্য করে। এমনকি এটি সফল না হলেও খাঁটি যোগাযোগের পরই সেই সিদ্ধান্তে পৌঁছানো যায়।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী নিয়ে অ্যাপটি ইতোমধ্যে ১৫ মিলিয়ন ইউয়ান তহবিল সংগ্রহ করেছে।

অন্যদিকে জনসংখ্যা সংকটে থাকা সিঙ্গাপুর গত সেপ্টেম্বরে সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন ডেটিং অ্যাপ চালু করেছে। দেশটির টিএফআর মাত্রা হ্রাস পেয়ে ২০২৫ সালে জন্মহার ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোয় কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক তৈরি ও সন্তান জন্মদানে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন
আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?
সর্বশেষ খবর
এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
এক সন্ত্রাসীর ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়া সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
এশিয়ায় জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের আহ্বান
দক্ষিণ আফ্রিকা সফরে মাকেতা বাংলাদেশের ফিল্ডিং কোচ নন
দক্ষিণ আফ্রিকা সফরে মাকেতা বাংলাদেশের ফিল্ডিং কোচ নন
বাংলাদেশের বিপক্ষে জিতলে অক্ষয় কুমারের মতো নাচতেও পারি: শ্রীলঙ্কার কোচ
বাংলাদেশের বিপক্ষে জিতলে অক্ষয় কুমারের মতো নাচতেও পারি: শ্রীলঙ্কার কোচ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ