থানা থেকে বাসায় যাওয়ার পথে নারী পুলিশকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৬:৪৯ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৬:৪৯

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিউটি শেষে নারী পুলিশ সদস্য পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই তরুণ তার মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারী পুলিশ সদস্যের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নারী পুলিশ সদস্যের স্বামী বলেন, ডিউটি শেষ করে প্রায়ই তার স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত ৮টার দিকে থানা থেকে তার স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তার স্ত্রীর মুখ চেপে ধরে। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করে। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিল। তার স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজে দুই তরুণকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‌‘ঘটনার পর ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখেছি। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুজনকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেয়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এএম/ 
সম্পর্কিত
অপহরণকারীদের ফোনকলের সূত্র ধরে ১২ ঘণ্টায় উদ্ধার অপহৃত, গ্রেফতার ৩
বাবার অভিযোগ অপহরণ, ভিডিও বার্তায় মেয়ে বললো স্বেচ্ছায় রনির সঙ্গে এসেছি
টঙ্গীতে সাংবাদিককে অপহরণের পর নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি
সর্বশেষ খবর
বাস-ট্রাক স্ট্যান্ড চাঁদা নিয়েই কোটিপতি ট্রাফিক ইন্সপেক্টর, দম্পতির বিরুদ্ধে মামলা
বাস-ট্রাক স্ট্যান্ড চাঁদা নিয়েই কোটিপতি ট্রাফিক ইন্সপেক্টর, দম্পতির বিরুদ্ধে মামলা
হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি
হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি
ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ
ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ
মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
মহাকাশ-ভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলছে চীন
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা