বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৫:৩৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৫:৩৪

সুরক্ষিত নেই কোনও বলিউড তারকা। গত কয়েক মাসে সালমান খান, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, সঞ্জয় দত্ত, আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর কাপুরসহ অনেক তারকাকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই তারকারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন।

এবার বলিউডের হেভিওয়েট তারকাদের সুরক্ষায় বিশেষ বিধি নিষেধ জারি করলো মুম্বাই পুলিশ।

আপাতত প্রত্যেককে বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে। জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে পুরোপুরি। যেখানে বড় ধরনের অনুষ্ঠান বা অতিরিক্ত জনসমাগম থাকবে সেখানে ভক্তদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তারকাদের।

পুলিশ আরও জানায়, এই তারকাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে রেইকি করেছে দুষ্কৃতীরা। এমনকি স্থানীয়দের সঙ্গে কথা বলে তারকাদের ওপর নজরও রাখা হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে হুমকির চিঠি বা ফোন আছে সেটা নিছকই মজা করার জন্য নয়।

এদিকে গত ৪ নভেম্বর আয়ুষ্মান খুরানাকে একটি অডিও বার্তা পাঠান অনিল পণ্ডিত, লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। আয়ুষ্মানের উদ্দেশ্যে অনিল বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন ধরেননি। আমরা শুধু একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনাকে, দয়া করে ফোন ধরুন, কথা বলুন। কিন্তু যদি এমন আচরণ বজায় রাখেন তাহলে কিন্তু টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছিল আপনার ক্ষেত্রেও তাই ঘটবে।’

বার্তায় আরও অনিল আরও বলেন, ‘চন্ডিগড়ে আপনি কোথায় থাকেন সেই সব তথ্য আমাদের কাছে আছে। আমরা কিন্তু কথা বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম। আপনি যদি পুলিশের কাছে যান তাহলে আমাদের কোনও সমস্যা নেই। যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে কতদিন রক্ষা করতে পারবে?’

/এনআই/
সম্পর্কিত
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
যুদ্ধের সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গান কেন, ব্যাখ্যা দিলেন সালমান খান
যুদ্ধের সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গান কেন, ব্যাখ্যা দিলেন সালমান খান
২০ বছর আগে কেন ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ান সালমান, জানালেন নিজেই
২০ বছর আগে কেন ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ান সালমান, জানালেন নিজেই
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
বিনোদন বিভাগের সর্বশেষ
হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি
হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি
ডিপজলের ভাই আফজাল আর নেই
ডিপজলের ভাই আফজাল আর নেই
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!