বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩১

মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয়ের কারণে ই-মেইল ও কর্মক্ষেত্রের অ্যাপ ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো ব্যবহারকারী। বৃহস্পতিবারের এ সমস্যায় আউটলুকের পাশাপাশি টিমস, কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক সেবা ব্যাহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ দ্রুত বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজারে পৌঁছায়। এ সময় অনেক ব্যবহারকারী জানান, তারা ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। কেউ কেউ আবার নিজেদের ইনবক্সও খুলতে পারছিলেন না। তবে বিকেল ৩টার কিছু আগে অভিযোগের সংখ্যা কমে প্রায় ৭৭ হাজারে নেমে আসে।

আউটলুকের পাশাপাশি মাইক্রোসফটের কর্মক্ষেত্রের বার্তা আদান-প্রদানের অ্যাপ টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট ব্যবহারেও সমস্যার কথা জানান গ্রাহকেরা। মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের যেকোনও অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়তে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক্রোসফট জানায়, তাদের কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়েছে এবং স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

সমস্যা সমাধানে অবকাঠামোর কিছু অংশে বেড়ে যাওয়া ট্রাফিক অন্য সার্ভারে ছড়িয়ে দিতে একটি কনফিগারেশন পরিবর্তন পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরায় চালু করতে সেগুলো রিস্টার্ট করা হচ্ছে। মাইক্রোসফট বলেছে, নিরাপদভাবে সেবাগুলো আবার চালু করতে আমরা কাজ করছি। তবে কখন নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময় জানায়নি প্রতিষ্ঠানটি।

/এসএইচএ/
সম্পর্কিত
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
৯ মাসে দেশে মোবাইল গ্রাহক বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু 
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
এখন গ্যালারি থেকেই গুগল ফটোসে ছবি-ভিডিও সিঙ্ক করা যাবে স্যামসাং ফোনে, চালু করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে