ইরানের সঙ্গে চুক্তি প্রয়োজন নেই, কেন বললেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। যুদ্ধ নিরসনের উদ্যোগে ভূমিকা রাখা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি ডেমোক্রেটশাসিত শহর ও অঙ্গরাজ্যের কথিত অপরাধ ও দুর্নীতির দিকে পূর্ণ ও সম্পূর্ণ মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভ্যান্স এক হার্ডলাইনার ইরানি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মুখোমুখি শান্তি আলোচনার কথা ভাবছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের একদিন পর এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ব্যয়বহুল ইরান যুদ্ধকে দায়ী করার এক সপ্তাহ পর ট্রাম্পের এ নির্দেশ এলো।

ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ইরানের সঙ্গে আমাদের চুক্তি দরকার নেই। সেই দিন বহু আগেই শেষ। আমরা তাদের টাকা পেয়েছি, কয়েকশ বিলিয়ন ডলার, আর তাদের প্রণালিও আমাদের হাতে! তিনি হরমুজ প্রণালির কথা বুঝিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, মার্কিন নির্বাচনের পর আট মাসের এ সংঘাতে চুক্তিতে ইরান বেশি আগ্রহী হবে। তবে তার প্রশাসন এ সপ্তাহে ইঙ্গিত দিয়েছে, ইরানের বিরুদ্ধে অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাজ করছে বলে তারা মনে করে। ফলে সামরিক উত্তেজনা বৃদ্ধি বা কূটনীতি, কোনোটিরই প্রয়োজন নেই।

মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরে অবরোধ আরোপ করেছে এবং একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী জানায়, সতর্কতা উপেক্ষা করায় চার তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। ভ্যান্সের কার্যালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

/এসএইচএম/
সম্পর্কিত
কোরআন ছুঁয়ে শপথ নেবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
সর্বশেষ খবর
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন
হঠাৎ এক্সের সঙ্গে দেখা হলে কী করবেন
অস্ট্রেলিয়া দলে নতুন পেস বোলার, প্রথম দিনেই গড়লেন রেকর্ড
অস্ট্রেলিয়া দলে নতুন পেস বোলার, প্রথম দিনেই গড়লেন রেকর্ড
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল