‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৩০

ভারতের হায়দরাবাদে কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানা সরকার আয়োজিত ‘ভারত সামিটে’ অংশ নিতে আসা ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বা তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। শুক্রবার তিনি দাবি করেন, স্পষ্টতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বক্তাদের সম্মেলনে যোগ দেওয়ার ছাড়পত্র দিয়েছিল।

গণতন্ত্র, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন ও পররাষ্ট্রনীতির মতো বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে থারুর লিখেছেন, আইনের কোন বিধানের আওতায় সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণ অস্পষ্ট, তবে সম্মেলনটি আগামীকাল শেষ হয়ে যাওয়ায় এটি যে আর ফেরানো সম্ভব নয়, তা স্পষ্ট। কী লজ্জার বিষয় যে একটি গর্বিত গণতন্ত্র এতটাই নিরাপত্তাহীন হয়ে পড়েছে যে সমালোচনামূলক হতে পারে এমন যেকোনও কণ্ঠস্বরকেই রোধ করতে হচ্ছে!

এর দুই দিন আগে নরওয়ের সাংবাদিক হেলে লিং সভেনসেন অভিযোগ করেছিলেন, অসলোতে ভারতীয় দূতাবাস বিমানবন্দরে রওনা হওয়ার ১০ মিনিট আগে তাকে ভারত সফরে না যেতে বলে এবং ভিসা বাতিল করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেছিলেন, রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়া সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর মহলের নির্দেশে আমার ভিসা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে অসলোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব না দেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন দাগসাভিসেন পত্রিকার এই সাংবাদিক।

তবে সভেনসেনের অভিযোগের বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাস এখনও কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, সম্মেলনের আয়োজকেরা জানান, প্রায় ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন এবং রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী সম্মেলনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা মনোযোগ দিচ্ছেন।

সূত্র: স্ক্রল

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব
সর্বশেষ খবর
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে দিতে হবে বাড়তি ৪ তথ্য
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে দিতে হবে বাড়তি ৪ তথ্য
নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩৭ কিশোর
নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩৭ কিশোর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ