যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করা আমেরিকান ক্রুজ লাইনসের একটি যাত্রীবাহী জাহাজে শুক্রবার একটি ট্যাংকার জাহাজ ধাক্কা দিয়েছে। পানিতে থাকা একাধিক যাত্রীকে উদ্ধারে অভিযান চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বদেশ নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মালিন সামাজিক মাধ্যমে লিখেছেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে আমরা আমাদের সব সম্পদ কাজে লাগাচ্ছি। তিনি জানান, তার বিভাগ রাজ্য কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করছে। নিখোঁজ যাত্রীদের বিস্তারিত নিয়ে মন্ত্রণালয় তাৎক্ষণিক মন্তব্য করেনি। নিউ অরলিন্স মেয়র কার্যালয় সামাজিক মাধ্যমে জানায়, একাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

মার্কিন কোস্ট গার্ড ইমেইল বিবৃতিতে জানায়, তারা সংঘর্ষস্থলে সাড়া দিয়েছে এবং ওই এলাকায় নদীপথে সব চলাচল বন্ধ রাখা হয়েছে। এর বাইরে আর কোনও তথ্য দেয়নি তারা।

স্থানীয় টিভিতে ক্রুজ জাহাজটিকে একপাশে কাত হয়ে থাকতে দেখা গেছে। সিবিএস নিউজের খবরে বলা হয়, পানি থেকে অন্তত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

আমেরিকান ক্রুজ লাইনসের ওয়েবসাইট অনুযায়ী, ২০১৫ সালে নির্মিত জাহাজটিতে ১৫০ জন ধারণক্ষমতা রয়েছে। দ্য অ্যাডভোকেট পত্রিকা পোর্ট অব নিউ অরলিন্সের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ‘আমেরিকান হেরিটেজ’ ক্রুজ জাহাজে আটলান্টিক অ্যাসফল্ট নামের ট্যাংকারটি ধাক্কা দেয়। তখন জাহাজে ১২৯ জন যাত্রী ছিলেন। হতাহতের কোনও তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।

পোর্ট অব নিউ অরলিন্স মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। আমেরিকান ক্রুজ লাইনস ইমেইল বিবৃতিতে জানায়, তারা কোস্ট গার্ড ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। প্রতিষ্ঠানটি বলেছে, অতিথি ও ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবার জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

/এসএইচএম/
সম্পর্কিত
স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০
যুক্তরাষ্ট্রে দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
সর্বশেষ খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড