বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনও আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়। এতে মিটারটি পুড়ে যায়।

মাহদী হাসান জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে মিটারটি পুড়ে যেতে দেখেন।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী পেট্রোল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

/আরএইচ/
সম্পর্কিত
নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
সর্বশেষ খবর
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতনতার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতনতার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড