সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০০

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে এবার ভুটানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। আজ সংযুক্ত আরব আমিরাতের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ডি ক্রুইফের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টা ২০ মিনিটে। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ক্রুইফ  জানিয়েছেন, সিরিয়ার বিপক্ষে ম্যাচে বেশ কিছু সময় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন তিনি। তবে কিছু ভুলের কারণে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয়েছে।

ডাচ কোচ কোচ বলেন, ‘ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে অনেকটা সময় আমাদের খেলা ভালো ছিল। তবে কিছু ভুলও করেছি। দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হেরেছি। তাই আগামীকালের ম্যাচে প্রতিশোধ নেওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলের হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা হলেও খেলোয়াড়দের মনোবলে ঘাটতি দেখছেন না কোচ। বরং অনুশীলনে তাদের ভালো ফলের জন্য ক্ষুধার্ত মনে হয়েছে তার।

কোচের ভাষায়, ‘আমার ছেলেরা ভালো ফল পেতে খুবই উদগ্রীব। তারা ভালোভাবে অনুশীলন করছে, কঠোর পরিশ্রম করছে। আগামীকালের ম্যাচ নিয়ে আমাদের সবার মধ্যে ভালো অনুভূতি কাজ করছে।’

সিরিয়ার বিপক্ষে ভুলগুলো শুধরে ভুটানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে এখন জয়ের বিকল্প দেখছে না দলটি।

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ
অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’
সর্বশেষ খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতনতার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সচেতনতার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড