নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি

বিনোদন রিপোর্ট 
১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:২৮

নির্মাতা রাকেশ বসুর শুটিং স্পট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন সেই টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগযোগমাধ্যমে নির্মাতা নিজেই একটি পোস্টে এটি জানান।

রাকেশ বসু বলেন, ‘গত ১৩ তারিখে এনটিভির ‘চাওয়া পাওয়া' ধারাবাহিকের শুটিং চলাকালীন এটি ঘটেছে। আমার ব্যক্তিগত ব্যবহৃত ব্যাগসহ ৩,৫৯,০০০/- (তিন লাখ ঊনষাট হাজার) টাকা চুরি হয়েছে। এর মধ্যে পুবাইল থানায় জিডি করেছি।’

পোস্টে নির্মাতা জানান, বিষয়টি পুলিশি তদন্তে রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার ২২ বছরের ক্যারিয়ারে কখনও এমন হয়নি। আমি মানসিকভাবে বিপর্যস্ত। সেদিন সকাল সাড়ে ৭টা-৮টার দিকে এটি ঘটেছে।’

উল্লেখ্য, ‘চাওয়া পাওয়া’ নাটকে অভিনয় করছেন জাকিয়া বারী মম, মীর রাব্বি, ডলি জহুর ও ইন্তেখাব দিনারসহ অনেকে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি