নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি

বিনোদন রিপোর্ট 
১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৬

নির্মাতা রাকেশ বসুর শুটিং স্পট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন সেই টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগযোগমাধ্যমে নির্মাতা নিজেই একটি পোস্টে এটি জানান।

রাকেশ বসু বলেন, ‘গত ১৩ তারিখে এনটিভির ‘চাওয়া পাওয়া' ধারাবাহিকের শুটিং চলাকালীন এটি ঘটেছে। আমার ব্যক্তিগত ব্যবহৃত ব্যাগসহ ৩,৫৯,০০০/- (তিন লাখ ঊনষাট হাজার) টাকা চুরি হয়েছে।’

পোস্টে নির্মাতা জানান, বিষয়টি পুলিশি তদন্তে রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার ২২ বছরের ক্যারিয়ারে কখনও এমন হয়নি। আমি মানসিকভাবে বিপর্যস্ত। সেদিন সকাল সাড়ে ৭টা-৮টার দিকে এটি ঘটেছে।’

উল্লেখ্য, ‘চাওয়া পাওয়া’ নাটকে অভিনয় করছেন জাকিয়া বারী মম, মীর রাব্বি, ডলি জহুর ও ইন্তেখাব দিনারসহ অনেকে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
প্রকাশ্যে মিমির রেজিস্ট্রির তারিখ, কবে আইনি বিয়ে
সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ
সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ
বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে
বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে
যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ
যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ