নকল চাবি দিয়ে পুলিশের গাড়ি চুরি, যা দেখা গেলো সিসি ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৫

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটিতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে যাচ্ছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। গাড়িতে তিন পুলিশ সদস্য ছিলেন। দুপুরে তারা গাড়িটি জেলা পুলিশ লাইন্সের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের গাড়ি চুরি করে আরেক জায়গায় ফেলে গেলো চোর, ৩ ঘণ্টা পর উদ্ধার
দুই বাসে আগুন, ডিবি পুলিশ বলছে নিষিদ্ধ ছাত্রলীগের কাজ
সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জোহানেসবার্গে হার এড়াতে লড়ছে বাংলাদেশ
জোহানেসবার্গে হার এড়াতে লড়ছে বাংলাদেশ
পুলিশের গাড়ি চুরি করে আরেক জায়গায় ফেলে গেলো চোর, ৩ ঘণ্টা পর উদ্ধার
পুলিশের গাড়ি চুরি করে আরেক জায়গায় ফেলে গেলো চোর, ৩ ঘণ্টা পর উদ্ধার
আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি
আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা