স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০

স্বর্ণ কেনা এড়িয়ে চলতে গত মে মাসে দেশবাসীর প্রতি করা তার আহ্বানে সাড়া দেওয়ায় স্বর্ণের দাম কমাতে মানুষ ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এখন মানুষ তাকে বলছে যে তার কথা শুনে তাদের টাকা বেঁচেছে। শনিবার লখনৌর গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া এক জনসভায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় একবেলা খাবার বাদ দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আহ্বানের সঙ্গে নিজের আহ্বানকে তুলনা করে মোদি বলেন, ‘আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম যে এক বছরের জন্য, একান্ত প্রয়োজন না হলে দয়া করে স্বর্ণ কিনবেন না’।

প্রধানমন্ত্রী বলেন, সে সময় এই দেশ শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র এখনও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কিনতে বলেছিলাম এবং দেশবাসী স্বর্ণ কম কিনেছে, আর স্বর্ণের দাম কমে গেছে। আজ মানুষ আমাকে বলছে, ‘মোদি জি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছিলাম, আর আমাদের টাকা বেঁচে গেছে’।

মধ্যপ্রাচ্যের সংঘাতে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে গত মে মাসে দেশবাসীকে স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন মোদি। হায়দরাবাদের এক সমাবেশে তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, স্বর্ণ কেনা আরেকটি ক্ষেত্র, যেখানে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছর স্বর্ণ না কেনার সংকল্প করতে হবে।

এদিকে এক সমীক্ষায় জানা গেছে, প্রধানমন্ত্রীর আহ্বান স্বর্ণের চাহিদা কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। সরকারি তথ্য অনুযায়ী, এপ্রিল-অক্টোবর সময়ে আনুষ্ঠানিক স্বর্ণ আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের তুলনায় এই সময়ে দেশে ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের স্বর্ণ আমদানি হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, কমলো প্রায় ৫৯ হাজার রুপি
সর্বশেষ খবর
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ