মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে একটি দ্রুতগতির ফোর্স ক্রুজার গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

রাত ২টার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালকের তন্দ্রা আসায় দুর্ঘটনাটি ঘটতে পারে।

নিহতরা হলেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। তাদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। নিহতদের মধ্যে চার নারী, তিন পুরুষ ও দুই শিশু।

আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) তেজস্বিনী গৌতম। পুলিশ ও উদ্ধারকারী দল গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

আহতদের চিকিৎসায় হাসপাতালটিতে একটি মেডিকেল দলও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পরিদর্শনে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি ঘটনাটিকে ‘গভীরভাবে মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন। ভারতের বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘তারা খাতু শ্যামজি দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের সুস্থ করে তোলা।’নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার কথা জানিয়েছেন পরিবারের এক সদস্য। তিনি বলেন, খাতু শ্যামজি থেকে মধ্যপ্রদেশের ধর শহরের দিকে তিনটি গাড়িতে করে ৩৬ জন আত্মীয় যাচ্ছিলেন। এর মধ্যে দুটি গাড়ি পেছনে পড়ে যায়, আর দুর্ঘটনায় পড়া গাড়িটি এগিয়ে যায়।

/এএস/ 
সম্পর্কিত
স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি
ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, কমলো প্রায় ৫৯ হাজার রুপি
সিরিয়ায় হামলার পরিকল্পনা ইসরায়েলের, বড় সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের
সর্বশেষ খবর
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
রাজনৈতিক সংঘাতের ছায়ায় বাংলাদেশের ভবিষ্যৎ 
রাজনৈতিক সংঘাতের ছায়ায় বাংলাদেশের ভবিষ্যৎ 
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ