এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে?

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

এশিয়ার ২৭টি দেশের মধ্যে সামগ্রিক শক্তির বিচারে ২০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৯। আগের বছরের তুলনায় এই স্কোর কমেছে ০.৪ পয়েন্ট, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পতন। এশিয়ার শীর্ষ পরাশক্তিগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের চেয়ে এগিয়ে রয়েছে।

অস্ট্রেলিয়াভিত্তিক থিংক ট্যাংক লোয়ি ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্সের ওয়েবসাইটে বাংলাদেশের জন্য প্রকাশিত তথ্যে এসব বিষয় উঠে এসেছে। সূচকে স্কোরের ভিত্তিতে দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে- সুপার পাওয়ার (৭০-এর বেশি), মেজর পাওয়ার (৪০-এর বেশি), মিডল পাওয়ার (১০-এর বেশি) এবং মাইনর পাওয়ার (১০-এর কম)। এই শ্রেণিবিভাগে বাংলাদেশকে ‘মাইনর পাওয়ার’ বা ক্ষুদ্র শক্তি হিসেবে দেখানো হয়েছে।

সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। তালিকায় ভারতের অবস্থান তৃতীয়, স্কোর ৪০ দশমিক ৫। পাকিস্তান রয়েছে ১৬তম অবস্থানে, দেশটির স্কোর ১৫। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থান ২১তম, স্কোর ৮ দশমিক ২। নেপাল রয়েছে ২৬তম অবস্থানে, স্কোর ৫ দশমিক ১। অর্থাৎ, সামগ্রিক শক্তির বিচারে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ এবং নেপালের চেয়ে ছয় ধাপ এগিয়ে।

এশিয়ার বৃহৎ শক্তিগুলোর মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়। দেশটির স্কোর ৭৩ দশমিক ৬। জাপান রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ৩৮ দশমিক ৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া নবম অবস্থানে রয়েছে, স্কোর ২১ দশমিক ৭। 

কোন কোন ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ

লোয়ি ইনস্টিটিউটের সূচকে আটটি প্রধান মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা, সহনশীলতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাব। এসব মাপকাঠির মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান ভবিষ্যৎ সম্পদে। এ ক্ষেত্রে ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, স্কোর ৬ দশমিক ৮। অর্থনৈতিক সক্ষমতায় ১৭তম, সহনশীলতায় ১৭তম এবং সাংস্কৃতিক প্রভাবে ১৭তম অবস্থানে রয়েছে দেশটি।

অন্যদিকে সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ২২তম, প্রতিরক্ষা নেটওয়ার্কে ২১তম এবং কূটনৈতিক প্রভাবে ১৮তম। সবচেয়ে পিছিয়ে অর্থনৈতিক সম্পর্কে; এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২৩তম।

সূত্র: লোয়ি ইনস্টিটিউট, এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫ 

/এএস/ 
সম্পর্কিত
শীতে বাংলাদেশে বাড়তি বৃষ্টির আভাস, হিমালয়ে ভূমিধস-তুষারধসের শঙ্কা
শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বেন-গভিরকে নিয়ে মতবিরোধ, নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ
সর্বশেষ খবর
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
শীতে বাংলাদেশে বাড়তি বৃষ্টির আভাস, হিমালয়ে ভূমিধস-তুষারধসের শঙ্কা
শীতে বাংলাদেশে বাড়তি বৃষ্টির আভাস, হিমালয়ে ভূমিধস-তুষারধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক