বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৬:১৮ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:১৮

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার মোহাম্মদ আরিফ। তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩৫০ ডলার জরিমানা করেছে এএফসি। যা কিছুদিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর জরিমানার চেয়েও বেশি! অবসর ঘোষণার আগে এই অপরাধে তাকে ২৮৫ ডলার জরিমানা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। 

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন আরিফ। গত ৮ নভেম্বরের ওই ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে হেরেছিল। ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন বাংলাদেশের এই ফুটবলার।

ম্যাচের ঘটনা পর্যালোচনা করে এএফসির ডিসিপ্লিনারি কমিটি আরিফকে তিন ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এই নিষেধাজ্ঞার মধ্যে লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি তাকে ৩৫০ ডলার জরিমানা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

এই নিষেধাজ্ঞার কারণে বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারেননি আরিফ। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে।

এএফসির এই সিদ্ধান্ত বয়সভিত্তিক ফুটবলে খেলোয়াড়দের মাঠের আচরণ ও শৃঙ্খলার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। এর আগে বাংলাদেশের স্ট্রাইকার আল আমিনও বড় শাস্তির মুখে পড়েছিলেন।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
চীনে রোনালদোর ২৩ ফুটের বিশাল ভাস্কর্য 
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
ছেলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রোনালদো!
সর্বশেষ খবর
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক