শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৮ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৮

যুক্তরাষ্ট্র তেহরানের নির্ধারিত শর্ত মেনে নিলে দ্রুতই হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ নিতে পারবে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কোনও সমঝোতা হলে দুই ঘণ্টার মধ্যে জলপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’।

তিনি বলেন, ইরান নিজের প্রতিশ্রুতি পালনে অবিচল রয়েছে। অন্য পক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে যত দ্রুত সম্ভব এসব প্রতিশ্রুতি পূরণ করা হবে।

তবে একই সঙ্গে ইরান নিজের লক্ষ্য ও জনগণের অধিকার সম্পর্কে সচেতন বলেও উল্লেখ করেন বাঘাই। তিনি বলেন, ‘এসব অধিকার রক্ষায় ইরান পিছু হটবে না’।

/এএস/ 
সম্পর্কিত
এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে?
বেন-গভিরকে নিয়ে মতবিরোধ, নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ
হজের অপেক্ষায় ১০ হাজার গাজাবাসী, স্বপ্ন পূরণের আগেই মৃত্যু ৪০০ জনের
সর্বশেষ খবর
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ
এবার গ্রামে ‘কৃষকদের কোল্ডস্টোরেজ’, সংরক্ষণ হচ্ছে মসলা-ফল-সবজি
এবার গ্রামে ‘কৃষকদের কোল্ডস্টোরেজ’, সংরক্ষণ হচ্ছে মসলা-ফল-সবজি
'হাউল' থেকে যশোর রোড 
জন্মশতবর্ষে অ্যালেন গিন্সবার্গ 'হাউল' থেকে যশোর রোড 
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক