২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার থেকে ফলাফল দেখতে পারছেন শিক্ষার্থীরা। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এ ফলাফল দেখা যাচ্ছে। বোর্ডগুলো ওয়েবসাইটে আলাদাভাবে ফলাফল প্রকাশ শুরু করেছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এটি মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
এছাড়া বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহীতে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
যেভাবে ফল জানা যাবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলাফল দেখতে https://eduboardresults.gov.bd/ এই লিঙ্কে ক্লিক করুন।