বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালকে ২৪ হাজার কোটি নেপালি রুপি বা প্রায় ১৬২ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মার্চ মাসে ক্ষমতা গ্রহণের পর এটিই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। মূলত আগস্ট মাসে হিমালয় অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে দুই দিনের সফরে তিনি ভারতের রাজধানীতে অবস্থান করছেন। ওই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হন এবং আরও ৫ হাজার ২০০ জন নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষে পাশে বলেন্দ্র শাহকে নিয়ে সংবাদমাধ্যমের সামনে নরেন্দ্র মোদি বলেন, আজ নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী উন্নয়নে নতুন গতি আনতে আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, নতুন সুযোগ তৈরি করা এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা আরও জোরদার করাই আমাদের অঙ্গীকার।

প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে নেপালের পাশে প্রথম সাড়াদানকারী হিসেবে নিয়মিত এগিয়ে আসার জন্য ভারতকে ধন্যবাদ জানান বলেন্দ্র শাহ। তিনি বলেন, আগামী দিনগুলোতে আমাদের দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে আমি ভারতীয় বিনিয়োগকারীদের নেপালে আন্তরিকভাবে স্বাগত জানাই। একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।

সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া মোদি ও শাহ যৌথভাবে দুই দেশের মধ্যে সংযোগকারী একটি রেলপথের উদ্বোধন করেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
গাজাকে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত করেছে ইসরায়েল
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
সর্বশেষ খবর
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ড
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ড
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই
‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক