‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৮:০০ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:০৯

রাজধানীর নিউ মার্কেট থানাধীন এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সুইডেন আসলাম এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রনি ও ভাঙ্গারী রনিসহ পলাতক আসামি এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহানসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। টিটনের সঙ্গে তাদের গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধ চলছিল বলেও তদন্তে উঠে এসেছে।

আবেদনে আরও বলা হয়, সুইডেন আসলাম জামিনে মুক্তি পেলে পলাতক ও অন্য সন্ত্রাসীদের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তার নাম ও ঠিকানা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার ইন্ধনদাতা শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের অবস্থান নির্ণয়ে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে, গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

যেভাবে হত্যা করা হয় টিটনকে

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে কারামুক্ত হন টিটন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথা বলতেন তিনি। টিটন বড় ভাইকে বলতেন, তার কারণে পরিবারের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। এখন তিনি চেষ্টা করছেন, যাতে পরিবারের আর কোনও বদনাম না হয়। ভালোভাবে কাজ করে জীবনযাপন করতে চান।

ঘটনার কিছুদিন আগে রিপনকে গরুর হাটের ইজারার শিডিউল কেনার কথা জানান টিটন। তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ মোটামুটি কাজের মধ্যে থাকতে পারবেন।

পরে ২৬ এপ্রিল ফোন করে টিটন জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারী রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে তার বিরোধ চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন রিপনকে জানান, তারা তাকে ডাকছেন। উভয় পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবেন।

গত ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউ মার্কেট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

উল্লেখ্য, ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলামের নাম ছিল। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়। এর মধ্যে ৯টি হত্যা মামলা।

/এআই/ইউএস/
সম্পর্কিত
‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই
অভিনেতা তমালসহ দুজন রিমান্ড শেষে কারাগারে
দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ ডিসেম্বর
সর্বশেষ খবর
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ড
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ড
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই
‘সন্ত্রাসী মন-মানসিকতা আর নেই’, আদালতে সুইডেন আসলামের পক্ষে সাফাই
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক