প্রোটিয়াদের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ২২:২৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২২:২৬

সেঞ্চুরিয়ন টেস্টে টানা দ্বিতীয় দিন দাপট দেখালো দক্ষিণ আফ্রিকা। ৯৭ ওভার বোলিং করে ৬টি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। বিপরীতে রানের পাহাড় গড়েছে স্বাগতিক দল। মার্কেস অ্যাকারম্যান ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৪৯৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তাদের লিড এখন ৪০৩ রানের। 

দিনের শেষভাগে সাফল্যের দেখা পান তাওহীদ হৃদয়। শেষ ওভারে উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারের দেখা পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তবে ততক্ষণে বড় সংগ্রহ গড়ে ফেলেছে স্বাগতিকরা। 

দিনের শেষ ওভারে ভিয়ান মুল্ডারকে ১০০ রানে ফেরান হৃদয়। জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ১২ ওভার বল করে ৪৫ রান খরচায় এটিই হৃদয়ের প্রথম টেস্ট উইকেট। মুল্ডারের বিদায়ে ভাঙে মার্কো ইয়ানসেনের সঙ্গে তার ১০৬ রানের সপ্তম উইকেট জুটি। দিন শেষে ৯১ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন ইয়ানসেন।

মুল্ডারের শতকের আগে টনি ডি জর্জি ৬৬ রান করে তাসকিন আহমেদের শিকার হন। ১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও স্বাগতিক ব্যাটারদের ওপর খুব একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার মার্কেস অ্যাকারম্যান। ১৩৮ বলে ১৫০ রান করেন তিনি। সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া এই ব্যাটারকে প্রথম সেশনে শেষ পর্যন্ত ফেরান শরিফুল ইসলাম। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার পাঁচশ ছুঁই ছুঁই সংগ্রহে ম্যাচে বড় ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করতে হবে বাংলাদেশকে।

৯৫ রানে দুটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ৮৮ রানে দুটি নেন খালেদ আহমেদ। একটি করে নিয়েছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। 

 

/এফআইআর/
সম্পর্কিত
জল্পনার অবসান, আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম
৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড
বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০
সর্বশেষ খবর
জল্পনার অবসান, আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম
জল্পনার অবসান, আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম
বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন, পেছন থেকে মাথায় গুলি করে হত্যা
বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন, পেছন থেকে মাথায় গুলি করে হত্যা
কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
রিয়াদের পিআইএফ টাওয়ারে ফের হুথি হামলা, আহত ১১
রিয়াদের পিআইএফ টাওয়ারে ফের হুথি হামলা, আহত ১১
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স