৪৯৪ রানেই ইনিংস ঘোষণা, কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৪:৩১ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৩১

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগেই প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানেই ইনিংস শেষ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের সামনে এখন ৪০৩ রানের বিশাল চ্যালেঞ্জ। ম্যাচে ঘুরে দাঁড়ানোর চিন্তার আগে এই ব্যবধান কমানোই এখন বড় পরীক্ষা সফরকারীদের।

দ্বিতীয় দিন শেষ ওভারে ভিয়ান মুল্ডারকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছিলেন তাওহীদ হৃদয়। মুল্ডার ১০০ রান করে জাকের আলীর হাতে ক্যাচ দেন। তার বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। মার্কো ইয়ানসেন ৬৭ রানে অপরাজিত ছিলেন, অন্য প্রান্তে সাইমন হারমার অপরাজিত ছিলেন শূন্য রানে।

দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার মার্কেস অ্যাকারম্যান। ১৩৮ বলে ১৫০ রান করেন তিনি। টেস্টে টানা দ্বিতীয়বারের মতো দেড়শ ছাড়ানো ইনিংস খেলেছেন এই ব্যাটার। এর আগে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে করেছিলেন ১৫৭ রান। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ডও গড়েছেন অ্যাকারম্যান।

দ্বিতীয় উইকেটে জুবায়ের হামজার সঙ্গে ৯৬ এবং তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন অ্যাকারম্যান। এই দুই জুটিতেই বাংলাদেশের বোলিং আক্রমণকে চাপে ফেলে দেয় স্বাগতিকরা। ২৩ বছর পর প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নেমেও দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকাতে পারেনি বাংলাদেশ।

চলতি শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটার হিসেবে এক সেশনেই ১০০ রান করার কীর্তি গড়েছেন অ্যাকারম্যান। তবে জোহানেসবার্গের মতো এবারও বড় ইনিংসের পথে থাকা অবস্থায় তাকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। শরিফুল ইসলামের ফুলটস বলে এলবিডাব্লিউ হন তিনি। তার ১৫০ রানের ইনিংসে ছিল ২৩টি চার ও চারটি ছক্কা।

এরপর ডি জর্জি ও মুল্ডার মিলে যোগ করেন ৯২ রান। বাংলাদেশের বোলারদের বাজে লাইন ও লেংথ কাজে লাগিয়ে রান তুলতে থাকেন তারা। ৬৬ রান করে তাসকিন আহমেদের শিকার হন ডি জর্জি। অন্যদিকে ধৈর্যশীল ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মুল্ডার। শেষ পর্যন্ত হৃদয়ের বলে তার বিদায়ের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়।

 

/এফআইআর/
সম্পর্কিত
সেঞ্চুরির পুরস্কার, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয়-লিটনের
লাঞ্চের আগেই তিন উইকেট হারালো বাংলাদেশ
 কামিন্সকে সরাতে চাননি খাজা, তবে তার আচরণে হতাশ
সর্বশেষ খবর
আবাসন খাতে ভূমি উন্নয়নের প্রতিটি পর্যায়ে দুর্নীতি চলছে: ড. ইফতেখারুজ্জামান 
আবাসন খাতে ভূমি উন্নয়নের প্রতিটি পর্যায়ে দুর্নীতি চলছে: ড. ইফতেখারুজ্জামান 
সাত জেলায় এসপি পদে রদবদল
সাত জেলায় এসপি পদে রদবদল
চাঁদা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজারের বাড়িতে গুলি
চাঁদা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজারের বাড়িতে গুলি
মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন