দাবি করা চাঁদা না পেয়ে খুলনায় এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিল্টন ‘সিএসএস আভা সেন্টারে’ জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত আছেন। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার দুপুর পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ের মধ্যে নগরীর ৭টি স্থানে গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।