শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী

বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৮:২২ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:২২

বলিউড অভিনেতা শাহরুখ খানের চলতি বছর শেষ হবে ‘কিং’ সিনেমার মাধ্যমে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে থাকছে দুর্দান্ত অ্যাকশন, আবেগ, গান এবং বড় পর্দার জমকালো আয়োজন।

এবার সিনেমাটির ট্রেলার প্রকাশের অপেক্ষাও শেষের দিকে বলে মনে হচ্ছে। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ‘কিং’ সিনেমার ট্রেলার সম্পাদনার কাজ চলছে।

ট্রেলারটি তিন মিনিটের কিছু বেশি সময়ের হতে পারে। প্রাথমিকভাবে এর দৈর্ঘ্য ৩ থেকে সাড়ে ৩ মিনিটের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে চূড়ান্ত দৈর্ঘ্য এখনও নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘চূড়ান্ত ট্রেলারের সম্পাদনার কাজ চলছে। সিনেমাটি ঘিরে দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণ করতে পারে—এমন একটি ট্রেলার উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

সূত্রটি আরও জানায়, ‘কিং’ সিনেমার ট্রেলার তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কতটা দেখানো হবে আর কতটা গোপন রাখা হবে, সেটি ঠিক করা।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ পেতে পারে ‘কিং’ সিনেমার ট্রেলার। ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ১০ দিন আগে দর্শকের সামনে আসবে এটি।

শাহরুখ খান ছাড়াও ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। এ ছাড়া বিশেষ উপস্থিতিতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

তবে সিনেমাটি ঘিরে দর্শকের বাড়তি আগ্রহের অন্যতম কারণ শাহরুখকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক। বাবার সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ফলে বাবা-মেয়ের এই পর্দা-যাত্রা ঘিরেও দর্শকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

/এনআই/
সম্পর্কিত
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
শাহরুখের ৪ হাজার কোটির গুঞ্জনের মধ্যেই কেকেআরের মালিকানায় বড় পরিবর্তন?
শাহরুখের ৪ হাজার কোটির গুঞ্জনের মধ্যেই কেকেআরের মালিকানায় বড় পরিবর্তন?
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
নতুন ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী
নতুন ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়