‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১৪:২০ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:২০

আগামী ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাটির। সে হিসেবে মুক্তি পেতে এখনও তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সিনেমাটি দেখতে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেলেও টিকিটের দাম অনেককেই ভাবিয়ে তুলছে।

ভারতের নবি মুম্বাইয়ের সিওনিপলিস, নেক্সাস সিওউডস প্রেক্ষাগৃহে ইনফিনিটি ভিশন ৪ডিএক্স থ্রিডি ফরম্যাটের প্রিমিয়াম আসনের টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার রুপি।

শুধু একটি প্রেক্ষাগৃহেই নয়, মুম্বাইয়ের আরও কয়েকটি প্রেক্ষাগৃহেও একই ফরম্যাটে সাধারণ আসনের টিকিটের দাম প্রায় ৩ হাজার ৮০০ রুপি রাখা হয়েছে। তবে যারা ৪ডিএক্স অভিজ্ঞতা নিতে চান না, তাদের জন্য তুলনামূলক কম দামে সিনেমাটি দেখার সুযোগ রয়েছে।

সিওনিপলিস নেক্সাস সিওউডসে ৪ডিএক্স ছাড়া ইনফিনিটি ভিশন ফরম্যাটে সাধারণ আসনের টিকিটের দাম ১ হাজার ১০০ রুপি। এক্সিকিউটিভ আসনের জন্য ১ হাজার ১২০ রুপি এবং প্রিমিয়াম আসনের জন্য ১ হাজার ১৪০ রুপি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, রিক্লাইনার আসনের টিকিটের দাম ২ হাজার ২৮০ রুপি।

এত চড়া টিকিটের দাম সত্ত্বেও বক্স অফিসে সিনেমাটি ইতোমধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। বক্স অফিসবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ২২ দিন বাকি থাকতেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ৫ লাখ রুপি। বিক্রি হয়েছে ৯ লাখ ৬৭ হাজার টিকিট।

ব্লক সিটের হিসাব বাদ দিলে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ৫২ কোটি ৮৭ লাখ রুপি। এ ক্ষেত্রে টিকিট বিক্রি হয়েছে ৮ লাখ ৪১ হাজার।

সিনেমাটির ইংরেজি সংস্করণের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি হিন্দি ও তামিল সংস্করণের টিকিট বিক্রিও বাড়ছে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস বিজয় সেতুপতির
প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস বিজয় সেতুপতির
বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন কারা
বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন কারা
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ