ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ২১:৩১ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া স্বল্পতম সময়ে শেষ করতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা হলটির জরাজীর্ণ অবকাঠামোর বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সলিমুল্লাহ মুসলিম হল একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী হল। এর সংস্কার কার্যক্রম দ্রুত করবে সরকার। এ বিষয়ে সার্বিক প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’

প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খান, সিনিয়র সহসভাপতি মো. সাহাব উল্লাহ, সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ ও কে এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ঢাবিতে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
অনিশ্চয়তায় স্কুল ড্রেস-জুতা বিতরণ, অপেক্ষা জানুয়ারির
সর্বশেষ খবর
কাশবনে সবাই ছবি তোলে, মৌসুম শেষ হলে কাশবনের কি হয়
কাশবনে সবাই ছবি তোলে, মৌসুম শেষ হলে কাশবনের কি হয়
নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ঢাবিতে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ঢাবিতে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা